রিফান্ড পলিসি
আমাদের সকল ই-বুক একবার এনরোল করার পর, সেই ই-বুকের জন্য কোনো রিফান্ড প্রদানযোগ্য নয়। যেহেতু ই-বুক ডিজিটাল পণ্য এবং একবার অ্যাক্সেস দেওয়া হলে তা ব্যবহার যোগ্য হয়ে যায়, সেহেতু এই ই-বুকের জন্য রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য নয়। তবে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে রিফান্ড প্রদান করা হতে পারে।
যেসব কারণে আপনি রিফান্ড পেতে পারেন:
১। আপনি যদি একই ই-বুক একাধিকবার পার্চেজ করে ফেলেন।
২। যদি আপনি পেমেন্ট সংক্রান্ত কোনো টেকনিক্যাল সমস্যা ফেস করেন এবং তার যথাযথ প্রমাণ থাকে।
যেসব কারণে রিফান্ড আবেদন বাতিল হতে পারে:
১। আপনি যদি ইচ্ছাকৃতভাবে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করে অনৈতিকভাবে রিফান্ড দাবি করেন।
২। আপনি যদি একাধিক বার ভিন্ন ভিন্ন মোবাইল বা ইমেইল দিয়ে ই-বুকটি ক্রয় করেন এবং কেনারে ২৪ ঘন্টার বেশি সময় পরে আবেদন করেন।
৩। আপনি যদি রিফান্ডের সঠিক কারণ ইমেইলে উল্লেখ না করেন।
কিভাবে রিফান্ড আবেদন করবেন:
১। আপনাকে Prime Aviation এর অফিসিয়াল ইমেইলে (primeaviation.ltd@gmail.com) আবেদন পাঠাতে হবে।
২। ইমেইলের সাবজেক্ট হবে: “Refund Application” এবং ’ই-বুকের এর নাম’।
৩। ইমেইলে আপনাকে রিফান্ডের কারণ বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে।
৪। আবেদনকালে আপনাকে রিফান্ড সম্পর্কিত প্রাসঙ্গিক সকল ডকুমেন্ট সংযুক্ত করতে হবে।
৫। যথাযথ ভাবে ও প্রমাণসহ আবেদনটি পাঠাতে হবে।
রিফান্ড আবেদন পরবর্তী কার্যক্রম:
১। রিফান্ড আবেদন গ্রহণের পর আবেদনকারীকে জানানো হবে এবং প্রয়োজনে তার সাথে যোগাযোগ করা হবে।
২। যদি আবেদনকারীর সাথে যোগাযোগ স্থাপন সম্ভব না হয়, তাহলে রিফান্ডটি হোল্ড অবস্থায় থাকবে।
৩। সে ক্ষেত্রে আবেদনকারীকে আবার “Applying for Release Holded Refund” শিরোনামে একটি নতুন ইমেইল করতে হবে।
৪। রিফান্ড প্রসেসিংয়ে এর সময় সর্বোচ্চ ৭ কর্মদিবস সময় লাগতে পারে।
৫। রিফান্ড অনুমোদিত হলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়।
নীতিমালা পরিবর্তন সংক্রান্ত ঘোষণা:
Prime Aviation-এই রিফান্ড পলিসি পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করার অধিকার রাখে। তবে সকল ব্যবহারকারীকে অনুরোধ করা হচ্ছে রিফান্ড আবেদনের পূর্বে এই নীতিমালা সম্পূর্ণরূপে পড়ে ও বুঝে আবেদন করতে। এই রিফান্ড পলিসির যেকোনো পরিবর্তন প্রকাশের দিন থেকে কার্যকর হবে এবং আগের আবেদনের ক্ষেত্রে পুরনো নীতিমালা অনুসরণ করা হবে।
Prime Aviation এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা।
প্রাইম এভিয়েশন
- ৪৬, কে ডি এ এভিনিউ, জীবন বীমা ভবন , খুলনা, বাংলাদেশ ।
- ০১৭৭০৮৮৭৭৩৩, ০১৭৮৫৮৮০০৩৩
- primeaviation.ltd@gmail.com
- www.wordpress-1614833-6358427.cloudwaysapps.com/ebook
